রোববার লেনদেনের নেতৃত্বে বিডি থাই এ্যালুমিনিয়াম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৩৫, রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৭ মাঘ ১৪৩০
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২১ জানুয়ারি) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৫ লাখ ৯৯ হাজার টাকার।
১৮ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে দেশবন্ধু পলিমার।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সী পার্ল রিসোর্ট, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাফার্জ হোলসিম বাংলাদেশ, বিকন ফার্মা, কর্ণফুলী ইন্সুরেন্স এবং বেক্সিমকো ফার্মাসিউক্যাল লিমিটেড।
বিষয়ঃ
পুঁজিবাজার