সিকৃবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়

  ক্যাম্পাস প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৩, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৪ মাঘ ১৪৩০
বা থেকে সভাপতি ছফি উল্লাহ ও সাধারণ সম্পাদক আল মামুন
বা থেকে সভাপতি ছফি উল্লাহ ও সাধারণ সম্পাদক আল মামুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৪ এর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ (গশিপ) মনোনীত প্যানেল। নির্বাচনে বিএনপিপন্থী সাদা দলসহ অন্য কোন দল অংশগ্রহণ না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় আওয়ামীপন্থীরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল পাঁচটায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জীতেন্দ্র নাথ অধীকারী সিকৃবির গশিপ মনোনীত প্যানেলের ১১ জন প্রার্থীকে ১১টি পদে জয়যুক্ত হিসেবে ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কৃষি অনুষদের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজননতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ভেটেরিনারি অনুষদের রোগতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ আল মামুন।

উক্ত কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ড. আনজুমান আরা, কোষাধ্যক্ষ হিসেবে ড. অসীম সিকদার এবং যুগ্ন-সম্পাদক হিসেবে ড. কাজী মোহাম্মদ আলী জিন্নাহ মনোনীত হয়েছেন।

এছাড়াও সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ড. মো. শহীদুল ইসলাম, ড. মো. শাহ্ আলমগীর, ড. মো. মোশাররফ হোসেন সরকার, ড. তন্বী দে, মো. জানিবুল আলম সোয়েব এবং ডা. মোঃ মাসুদ পারভেজ।

নতুন কমিটির সভাপতি ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূঁইয়া বলেন, আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু আর্দশের পরিচালিত শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ সহ সকল শিক্ষকদের প্রতি। আমি আমার এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব। সিকৃবিকে শিক্ষা ও গবেষণায় শিক্ষকদের সহায়তায় এগিয়ে নিতে সর্বাত্মক কাজ করে যাবো এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সদা কাজ করে যাবো।

নতুন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ আল মামুন বলেন,  "আমি শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক শেখ মজিবুর রহমানকে।  সিকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকগণের সহযোগিতা নিয়ে শিক্ষকদের নায্য দাবিসমূহ প্রতিষ্ঠিত করতে কাজ করে যাব,  সেই সাথে বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সচেষ্ট থাকবে।

প্রসঙ্গত, গতকাল বুধবার (১৭ জানুয়ারি) তারিখ মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন থাকলেও আওয়ামীপন্থী দল ব্যাতীত অন্য কোনো দল মনোনয়নপত্র জমা দেয়নি। তাই প্রধান নির্বাচন কমিশনার আওয়ামীপন্থী গশিপ মনোনীত ১১ জন প্রার্থীকে জয়ী হিসেবে ঘোষণা করেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ