সিআইপি তালিকায় ৩১ জন আমিরাত প্রবাসী

  অনলাইন ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৫৭, শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
সিআইপি তালিকায় ৩১ জন আমিরাত প্রবাসী
সিআইপি তালিকায় ৩১ জন আমিরাত প্রবাসী

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ২০২১ সালের জন্য সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) হিসাবে ৩টি বিভাগে সারা দেশ থেকে মোট ৮৫ জন প্রবাসী বাংলাদেশিকে নির্বাচন করেছে।

জানা যায়, ‘বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে এক জন, ‘বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ৭৪ জন ও ‘বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ১০ জনকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি নির্বাচিত করেছে সরকার।

এই তালিকার ৩১ জনই সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তারা যেমন বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে এই স্বীকৃতি অর্জন করেছেন, তেমনি নিজেদের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদেরও বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে অনুপ্রাণিত করছেন।

সিআইপিরা বলছেন, এই তালিকা ক্রমান্বয়ে বৃদ্ধি করা গেলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে প্রতিযোগিতা বাড়বে। অন্তত, এই সংখ্যা এক হাজারে উন্নত করার দাবি করেন তারা। সরকারিভাবে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা ও বিমানবন্দরে বিড়ম্বনা কমানোর দাবিও করেন তারা।

নির্বাচিত সিআইপিরা দেশটিতে নানা ধরনের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন। তাদের অধীনে কাজ করছেন দেশী-বিদেশি শত শত শ্রমিক। নিজেদের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদেরও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের জন্য উৎসাহিত করছেন তারা। 
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ