মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৩৩, মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ২ মাঘ ১৪৩০
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৬ জানুয়ারি) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ৪৪ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার টাকার।
২৮ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বীচ হ্যাচারি, স্বন্ধানী লাইফ ইন্সুরেন্স, এডভেন্ট ফার্মা, কর্ণফুলী ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ইউনিক হোটেল এবং রূপালী ব্যাংক পিএলসি।
বিষয়ঃ
পুঁজিবাজার