মঙ্গলবার কনফিডেন্স সিমেন্টের লেনদেন বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:০৭, সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ১ মাঘ ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট মিলস লিমিটেডের শেয়ার লেনদেন মঙ্গলবার (১৬ জানুয়ারি) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। বুধবার কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
বিষয়ঃ
পুঁজিবাজার