রোববার লেনদেনের নেতৃত্বে সী পার্ল রিসোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৩৩, রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৩০ পৌষ ১৪৩০
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৪ জানুয়ারি) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল রিসোর্ট। কোম্পানিটির ৩৩ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রূপালী লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকার।
৩০ কোটি ২৯ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডি থাই এ্যালুমিনিয়াম, দেশবন্ধু পলিমার, মেঘনা লাইফ ইন্সুরেন্স, কর্ণফুলী ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।