তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১০:৫৬, রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৩০ পৌষ ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৭ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা প্রকাশ করা হবে।