হোয়াটসঅ্যাপে সহজে কল রেকর্ড করবেন যেভাবে

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫৪, মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ২৫ পৌষ ১৪৩০

হোয়াটসঅ্যাপ বর্তমানে বেশিরভাগ দেশে সর্বাধিক ব্যবহৃত মেসেজিং প্ল্যাটফর্ম। মেটা মালিকানাধীন অ্যাপটির জনপ্রিয়তা ধরে রাখতে কর্তৃপক্ষ নতুন নতুন ফিচার নিয়ে আসছে।

শুরুতে হোয়াটসঅ্যাপ একটি মেসেজিং অ্যাপ ছিল কিন্তু ধীরে ধীরে এতে অনেক ফিচার যুক্ত হয়েছে। এতে চ্যাটিং, ভয়েস এবং ভিডিও কলিংয়ের পাশাপাশি টেক্সট পাঠানো এবং স্ট্যাটাসে ছবি পোস্ট করার মতো বিকল্প রয়েছে।

বর্তমানে এটিকে সোশ্যাল মিডিয়া অ্যাপে পরিণত করা হচ্ছে বললে ভুল বলা হবে না। অনেকেই হয়তো জানেন না হোয়াটসঅ্যাপে আপনি কল রেকর্ড করতে পারবেন। এই অ্যাপে কল রেকর্ড করা বেশ সহজ।

হোয়াটসঅ্যাপে সহজে কল রেকর্ড করতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে একটি কল রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করতে হবে। এর মধ্যে কিউব এসিআর (Cube ACR) নামক এপ ডাওনলোড করতে হবে।

এটি ইনস্টল হয়ে গেলে হোয়াটসঅ্যাপে কাউকে ভয়েস কল করুন। আপনি হোয়াটসঅ্যাপ কল শুরু করার সঙ্গে সঙ্গেই কিউব এসিআর নিজে থেকেই রেকর্ডিং শুরু করবে। আপনার কলের রেকর্ডিং ফোনের ইন্টারনাল স্টোরেজে সেভ হবে।

পরবর্তিতে রেকর্ড করা কল বের করতে চাইলে ফোনের ফাইল ম্যানেজার বা মাই ফাইলসে যেতে হবে। এখানে রেকর্ডিং খুঁজে না পেলে আপনি কিউব এসিআর অ্যাপে গিয়ে রেকর্ডিং দেখতে পারবেন।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু