হোয়াটসঅ্যাপে আসছে এআই চ্যাট ফিচার

  নতুন ধ্বনি ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:১২, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০

এবার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আসতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। এ জন্য হোয়াটসঅ্যাপের ডিজাইন কিছুটা পরিবর্তন করা হবে। নতুন আদলে কেমন হবে হোয়াটসঅ্যাপের ডিজাইন– তার রোল আউট চলছে বেটা সংস্করণে।

জানা যায়, প্রথম ধাপে শুধু অ্যান্ড্রয়েড সংস্করণেই এআই চ্যাট ফিচারের রোল আউট দৃশ্যমান হবে। চলতি বছরের শুরুর দিকে হোয়াটসঅ্যাপ এআই চ্যাটবোটের সাপোর্ট চালু করার জন্য উদ্যোগের আভাস দিয়েছিল। বর্তমানে এআই চ্যাটবট সেবা কেবল আমেরিকান গ্রাহকেরা পাচ্ছেন।

যদি গুগল প্লে স্টোর থেকে অ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ২.২৩.২৪.২৬ এই ভার্সান আপডেট করা হয় তাহলে কিছু ব্যবহারকারী নতুন শর্টকাট দেখতে পাবেন যা এআই ভিত্তিক চ্যাটের জন্য তৈরি হয়েছে। মূল চ্যাট লিস্টের ডানদিকে একটি ফ্লোটিং অ্যাকশন বাটন থাকছে। সাদা রঙের একটি বাটনের চারদিকে রয়েছে বিভিন্ন রঙ দিয়ে তৈরি একটি রিং। নতুন চ্যাট বাটনের ওপরে এটি দেখা যাবে।

চ্যাটবটের সাহায্যে ব্যবহারকারীদের যাবতীয় অনুসন্ধানের জবাব দেওয়া যাবে। এর পাশাপাশি বিং ব্যবহার করে ওয়েব সার্চও করা যাবে।

 

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু