বুধবার দুই কোম্পানির লেনদেন চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১১:৫৯, মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ২৫ পৌষ ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও হাক্কানি পাল্প লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ১০ জানুয়ারি, বুধবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।