মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে ইমাম বাটন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১০:০০, মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ১৮ পৌষ ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড রেকর্ড ডেটের আগে আজ মঙ্গলবার (২ জানুয়ারি) স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৪ জানুয়ারি, বৃহস্পতিবার। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জানুয়ারি, সোমবার।