৫১৭ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০৭, রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৯ পৌষ ১৪৩০

বাংলাদেশকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে ৭৬ হাজার ৬৩৫ মিলিয়ন জাপানিজ ইয়েন (আনুমানিক ৫১৭.২৭ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা দেবে জাপান সরকার। রোববার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের মধ্যে এ লক্ষ্যে বিনিময় নোট ও ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সভা কক্ষে ওই চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বিনিময় নোট ও ঋণচুক্তি সই করেন। জাপান সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বিনিময় নোট এবং বাংলাদেশে অবস্থিত জাইকা অফিসের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিরোশি ইয়োশিদা চুক্তিতে সই করেন।

জাপান সরকারের ৪৪তম ওডিএ লোন প্যাকেজের তৃতীয় ব্যাচের আওতাধীন ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ’ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ঋণের জন্য বিনিময় নোট ও ঋণচুক্তি সই হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়।

ঋণচুক্তিটির আওতায় জাপান সরকার বাংলাদেশকে ৭৬ হাজার ৬৩৫ মিলিয়ন জাপানিজ ইয়েন (আনুমানিক ৫১৭.২৭ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা দেবে।

স্বাক্ষরিত ঋণের বাৎসরিক সুদের হার নির্মাণকাজের জন্য ১.৩০ শতাংশ, পরামর্শক সেবার জন্য ০.২০ শতাংশ, এককালীন ০.২০ শতাংশ। এ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণসহ বিমানবন্দরের সম্প্রসারণ ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ বিমান পরিবহনের চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ চলছে।

প্রকল্পের মোট ব্যয় ২১ হাজার ৩৯৯.০৬৩৩ কোটি টাকা (জিওবি ৫২৫৮.০৩৮৮ কোটি, জাইকা ১৬১৪১.০২৪৫ কোটি)। প্রকল্পের মেয়াদকাল জুলাই ২০১৬ হতে জুন ২০২৫।

নভেম্বর ২০২৩ সময় পর্যন্ত প্রকল্পের বাস্তব ভৌত অগ্রগতি ৯০ শতাংশ। এ প্রকল্পে জাইকা কর্তৃক পর্যায়ক্রমে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। এর আগে দু’টি পর্যায়ে মোট ১৫৬.৮২৫ মিলিয়ন জাপানিজ ইয়েনের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


সালমান এফ রহমান

৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ সালমান এফ রহমানের

ডিসেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

ফতেহ আলীর 'স্পিরিট অব জুলাই কনসার্ট' শুল্ক-করমুক্ত

বাংলাদেশে খাদ্যমূল্য বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে মেঘনা পেট্রোলিয়াম

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

১৫ বছরে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা পদমর্যাদার সঙ্গে পাবেন আর্থিক সুবিধা

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে জুট স্পিনার্স

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এ্যাসোসিয়েটেড অক্সিজেন

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন