দেশের সার্বভৌমত্বকে বন্দক রেখে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন হাসিনা: নয়ন

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১০:৫৫, মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বন্দক রেখে শেখ হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোলা জেলার মনপুরায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

মনপুরাবাসীর পক্ষ থেকে দেওয়া গণসংবর্ধনায় নয়ন বলেন, "গত ১৬ বছরে শেয়ারবাজারে ৩২ লাখ যুবকের স্বপ্নভঙ্গ হয়েছে। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা পাইনি; অথচ ফেনী নদীর পানি দিতে বাধ্য করেছিল ফ্যাসিবাদী সরকার।"

তিনি আরও বলেন, "সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন আজ শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। তার অবর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আরও সুসংগঠিত হয়েছি।"

নেতাকর্মীদের সতর্কতা:
নেতাকর্মীদের উদ্দেশে নুরুল ইসলাম নয়ন বলেন, "কোনো প্রকার লুটপাট, চাঁদাবাজি বা দখলদারিত্ব করলে এবং দলের সুনাম ক্ষুণ্ন হয় এমন কাজে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। পাশের লোকটি ভালো আছে কিনা তা দেখা আমাদের নাগরিক দায়িত্ব।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে অবিলম্বে নির্বাচন প্রয়োজন। পতিত আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সক্রিয়। তাই সংস্কারে বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন।"

ভবিষ্যৎ আন্দোলনের প্রস্তুতি:
তারেক রহমানের নেতৃত্বে আগামী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারে বিএনপি আগামীতে যেকোনো সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।"

অনুষ্ঠানে ভোলা (চরফ্যাশন-মনপুরা) বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ