চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে ফখরুল
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোকে কাছে টানার উদ্যোগ নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে সোমবার (২৭ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দুপুর সোয়া ১২টার দিকে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে সাথে নিয়ে ইসলামী আন্দোলনের অফিসে প্রবেশ করেন।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই উপস্থিত ছিলেন। এছাড়াও দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম বৈঠকে উপস্থিত ছিলেন।