গ্রুপিং ও শৃঙ্খলা ভঙ্গ করলেই কঠোর ব্যবস্থা : যুবদল সভাপতি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৭:২৬, মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 

জাতীয়তাবাদী যুবদলে গ্রুপিং সৃষ্টিকারী এবং শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার (২০ জানুয়ারি) রাজশাহীতে মহানগর যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

যুবদল সভাপতি বলেন, “দেশকে যখন গণতন্ত্রহীন করা হয়েছে, জনগণ থেকে বাকস্বাধীনতা কেড়ে নিয়ে একনায়কতন্ত্র-ফ্যাসিজম কায়েম করা হয়েছে, তখন দেশ ও জাতিকে উদ্ধার করতে জিয়া পরিবার সবসময়ই নেতৃত্ব দিয়ে এসেছে। এ জন্য জিয়া পরিবারকে সীমাহীন ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিগত সময়ে তারেক রহমানের মেরুদণ্ডের স্পাইনাল কডের ক্ষতি করে তাকে পঙ্গু করার ষড়যন্ত্র করা হয়েছিল। সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল।"

তিনি বলেন, “সারা দেশে বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠন যে শক্তভিত্তির ওপর দাঁড়িয়ে আজ এতটা শক্তিশালী অবস্থানে রয়েছে, তার শুরু দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই। তাঁর অবর্তমানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সারাদেশে দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত।”

মোনায়েম মুন্না আরও বলেন, “দীর্ঘ দেড়যুগ ফ্যাসিস্ট মাফিয়া সরকারের হামলা-মামলা, জুলুম-নির্যাতন সহ্য করেছে বিএনপির নেতাকর্মীরা। শত নিযাতন করেও কোনো নেতাকর্মীর মনোবল কেউ ভাঙতে পারেনি। কারণ, মানুষ অন্তর দিয়ে ভালোবাসে শহীদ জিয়াকে, ভালোবাসে বেগম খালেদা জিয়াকে এবং তাদের সুযোগ্য উত্তরাধিকার তারেক রহমানকে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও দেশ গঠনে এই পরিবারের অবদান অপরিসীম।”

তিনি বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পতনের পর ভারতে পালিয়ে গেলেও বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে এখনো ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। সে কারণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাবধানে রাজনীতি করতে হবে।”

তারেক রহমানের বার্তা তুলে ধরে যুবদল সভাপতি বলেন, “মানুষের যে আশা-প্রত্যাশা, তা পূরণে আমাদের কাজ করতে হবে। ভাল কাজের মাধ্যমে তাদের মন জয় করতে হবে। রাজনীতির অপর নাম হচ্ছে ত্যাগ, মানুষের সেবা করা। আমরা মানুষের যত সেবা করবো, ততই মানুষ আমাদের ভালোবাসবে। এটাই বিএনপির রাজনীতি। এটাই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি।”

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনির যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম মিলন এবং পাঠগার বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন খোকন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ