জবিতে শিবিরের প্রকাশনা উৎসব, স্টলে স্টলে শিক্ষার্থীদের ভিড়

  ক্যাম্পাস প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৮:০৯, সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে শুরু হয়েছে নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫। গতকাল রোববার সকালে পাঁচ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মোট ১১টি স্টল সাজানো হয়, যেখানে এদিন সকাল থেকেই শিক্ষার্থীরা ভিড় জমায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তাজাম্মুল হক, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বেলাল হুসাইন, শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনিরসহ শাখার অন্যান্য নেতা-কর্মীরা।

শিবিরের প্রকাশনী উৎসব ঘিরে স্টলে ঘুরতে আসেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ফয়সাল আহমেদ। তিনি বলেন, "শিবিরের এই প্রকাশনী উৎসব একটি সুন্দর ম্যাসেজ দিচ্ছে, সকলকে বই কিনতে উৎসাহ দিচ্ছে এবং তাদের স্টলের ভলেন্টিয়াররা যথেষ্ট বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। তবে, আমি দেখলাম সব বই ইসলামিক, যা একটু বেশি একপেশে মনে হয়েছে।"

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খাইরুল ইসলাম বলেন, "ইসলামিক ছাত্রশিবির খুবই সুন্দর একটি আয়োজন করেছে, বিভিন্ন স্টলে ঘুরেছি এবং বেশ কিছু বই কিনেছি।"

উদ্বোধনী পর্বে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, "এখানে বিভিন্ন নৈতিক বই রয়েছে, বই মানে পড়া, পড়া মানে জ্ঞান, এটাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মূল উদ্দেশ্য। আমরা চাই অন্যান্য ছাত্র সংগঠনগুলোও এই ধরনের আয়োজন করুক।"

প্রকাশনা উৎসবের আয়োজক শাখা সভাপতি আসাদুল ইসলাম বলেন, "ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক এবং শিক্ষার্থী বান্ধব সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিবির শিক্ষার্থীদের সংকট, সম্ভাবনা, প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছে। এই আয়োজন শিক্ষার্থীদের শিবির সম্পর্কে বিস্তর ধারণা দেবে এবং ছাত্র শিবির সম্পর্কে যে সব মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানো হয়েছে, তার অসারতা তুলে ধরবে। ছাত্র শিবির সব সময় শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে।"

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ