দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী

  ঢাবি প্রতিনিধি
  প্রকাশিতঃ রাত ০৮:০৬, সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পাশের একটি দেশ ফ্যাসিবাদের সেইফ হোমে পরিণত হয়েছে। দিল্লি যেন ফ্যাসিবাদের একটি কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা (ফ্যাসিবাদীরা) বসে নেই, তারা নানাভাবে তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ষড়যন্ত্রকে সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে।

গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্ত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে 'নিম গাছের চারা রোপণ কর্মসূচি' আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণ (কৃষিবিদ)। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।

এ সময় রিজভী বলেন, "যারা দেশের টাকা পাচার করেছে, তাদের জন্য ফের উত্থান না ঘটুক। গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে একে অপরের প্রতি আলোচনা-সমালোচনার বিষয় থাকলেও, আমাদের মধ্যে একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে।" তিনি আরও বলেন, "শেখ হাসিনার আমলে ফ্যাসিবাদের প্রাণকেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে সহাবস্থানের পরিবেশ বিপন্ন হয়ে গিয়েছিল।"

পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার কথা জানিয়ে রিজভী বলেন, "মানবজাতি আজ বৈশ্বিক উষ্ণয়নের কারণে বিপর্যয়ের মুখে। এটি শুধুমাত্র একটি রাষ্ট্র বা সরকারের দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন, ব্যাপকভাবে জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়।"

শেখ হাসিনার সময়ে উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংসের প্রসঙ্গে রিজভী বলেন, "তথাকথিত উন্নয়নের নামে তারা বৃক্ষ নিধন ও নদী বন্ধ করে দিয়ে পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে তুলছে।"

জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, "এ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের কর্মসূচি প্রচলিত কর্মসূচির বাইরে এবং তাৎপর্যপূর্ণ।"

উল্লেখ্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুহুল কবির রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে কয়েকটি নিম গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধনী ঘোষণা করেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ