দাঁড়িপাল্লা প্রতিক সত্য ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি: শফিকুল ইসলাম মাসুদ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:০৫, শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩১
শফিকুল ইসলাম মাসুদ
শফিকুল ইসলাম মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিক দেশের ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি। তিনি দাবি করেন, ইসলাম ও ন্যায়বিচারের শত্রুরা এই প্রতিককে ভয় পায় এবং এজন্য জামায়াতে ইসলামীকে তার প্রতিক থেকে বঞ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ১৯৪১ সালে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে দেশব্যাপী কার্যক্রম শুরু করে, যা ২০২৪ সালে ছাত্র-জনতার মধ্যে ব্যাপক উপলব্ধি সৃষ্টি করেছে। ছাত্র-জনতা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ হয়েছে, যা সরকারের ন্যায়বিচারের অভাবের প্রতি প্রতিবাদ।

ড. শফিকুল ইসলাম মাসুদ আরো বলেন, জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করলে দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করা হবে।

এছাড়া, তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মক্কার কাফেরদের আক্রমণের শিকার হলেও কুরআনের আইন প্রতিষ্ঠা করে শান্তি নিশ্চিত করেছিলেন। বাংলাদেশের ছাত্র-জনতা তাদের রক্তের বিনিময়ে ইসলামের বিজয়ের পথ প্রশস্ত করছে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের শোষণ থেকে রক্ষা পাবে।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আয়োজনে বাছাইকৃত কর্মী শিক্ষা শিবিরে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ