ডাকসু নির্বাচন আয়োজনে ছাত্রদলের ৫ দফা দাবি

  ঢাবি প্রতিনিধি
  প্রকাশিতঃ সকাল ০৮:০০, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে ঢাবির ভিসি
ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে ঢাবির ভিসি

বিদ্যমান প্রতিবন্ধকতা ও সংকট দূর করে সুষ্ঠু, নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন আয়োজনে ৫ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের হাতে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা ছাত্রদলের ৫ দফা দাবিগুলো  হল- বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ সংশোধন করে নিয়মিত ডাকসু এবং হল সংসদসমূহের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম, যেমন- সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং সিনেটে নির্বাচিত ছাত্র-প্রতিনিধিদের প্রতিনিধিত্ব থাকার বিধানগুলি সরাসরি অন্তর্ভুক্ত করা; ডাকসু ও হল সংসদসমূহের নির্বাহী কমিটির নির্বাচনের কমপক্ষে ৬০ (ষাট) দিন আগে নিরপেক্ষ সদস্যদের নিয়ে বিদ্যমান সিন্ডিকেট প্রতিস্থাপন করে একটি "অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট" তৈরি করা; ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ঘটে যাওয়া ঘটনার আলোকে, প্রতিটি ভোটারের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার জন্য আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনগুলিতে ভোটকেন্দ্র তৈরি করা।

এছাড়া, ডাকসু ও হল সংসদসমূহের নির্বাহী কমিটির নির্বাচনের কমপক্ষে ৩০ (ত্রিশ) দিন আগে ভোটার তালিকা প্রকাশ এবং চূড়ান্ত করা এবং এ বিষয়ে একটি স্বচ্ছ আপিল প্রক্রিয়া রাখা এবং ডাকসু ও হল সংসদসমূহের নির্বাহী কমিটির ইশতেহার, যোগাযোগ এবং নির্বাচনের সংবাদ প্রকাশের জন্য একটি নিবেদিত প্রাণ ডাকসু ওয়েবসাইট এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট তৈরী করা, যাতে করে এ বিষয়ে গুজব কিংবা অপপ্রচার রোধ করা সহজ হয়।

স্মারকলিপি দেওয়ার সময় ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামিম আকতার শুভ ও সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ