এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনায় ছাত্রশিবিরের প্রতিবাদ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০১:২১, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
ফাইল ফটো
ফাইল ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে বলেন, “৫ আগস্টের পর থেকে বিভিন্ন মহল দেশ-বিদেশে পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল, ব্যর্থ ও সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অত্যন্ত সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট চক্রের ষড়যন্ত্রের ফলে এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যাতে নারীসহ বেশ কয়েকজন আহত হন। আমরা আহত ভাই-বোনদের দ্রুত সুস্থতা কামনা করি এবং এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।”

এছাড়া, ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, “পতিত স্বৈরাচারী সরকার ফ্যাসিবাদ কায়েমের লক্ষ্যে বাঙালি, আদিবাসী ও অন্যান্য জাতীগোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, যা বিদেশী চক্রান্তের অংশ। ৫ আগস্ট (৩৬ জুলাই) ফ্যাসিবাদ পতনের মধ্য দিয়ে সেই বিভাজনের রাজনীতি অবসান হয়েছে। আমরা বাংলাদেশের অভিন্ন পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছি। তাই আমরা সকল পক্ষকে দেশবিরোধী চক্রান্তে পা না দেওয়ার আহ্বান জানাই।”

নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান, “পাঠ্যবইয়ে সূক্ষ্মভাবে অস্থিতিশীলতা সৃষ্টির উপাদান যুক্ত করা হয়েছে কিনা তা খতিয়ে দেখুন।” তারা আরও বলেন, “জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে যেকোনো মতপার্থক্যের গঠনমূলক সমাধান খুঁজে বের করা জরুরি। হামলা, ঘেরাও কর্মসূচি, রাজনৈতিক সন্ত্রাসের অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসা এখনই সবচেয়ে উপযুক্ত সময়।”

ভিডিও ফুটেজ ও ছবির মাধ্যমে হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান এবং পুলিশ-প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ