ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে ভিসি বাসভবনের সামনে অবস্থান

  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  প্রকাশিতঃ রাত ১২:৪০, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
ফাইল ফটো
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবিতে ভিসির বাসভবনের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা প্রতিদিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

কর্মসূচির সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল ‘ডাকসু আমার অধিকার-বাধা দেয় সাধ্য কার’, ‘ডাকসু চাই ডাকসু চাই-দিতে হবে দিতে হবে’, ‘আওয়ার ডাকসু আওয়ার রাইট-লেটস ফাইট লেটস ফাইট’, ‘গণরুম না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘টেম্পু না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘দালালি না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘চাঁদাবাজি না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘সন্ত্রাসী না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘লেজুড়বৃত্তি না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘প্রটোকল না ডাকসু-ডাকসু ডাকসু’ ইত্যাদি।

কর্মসূচিতে অংশ নেওয়া তাহমীদ আল মুদাসসির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাবনা দিয়েছে, তবে শিক্ষার্থীদের কাছে কোনো রূপরেখা দেখাতে পারেনি। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের জন্য সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী লীগের দোসরদের ছাড়াই ডাকসু নির্বাচন করা সম্ভব।

সাইয়েদুজ্জামান নূর আলভী বলেন, শিক্ষার্থীরা ভিসি ও প্রো-ভিসিকে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে আল্টিমেটাম দিয়েছে, কিন্তু এখনো কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। তিনি হুঁশিয়ারি দেন যে, প্রশাসন যদি রোডম্যাপ না দেয়, তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

কর্মসূচির সমাপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, হলের শিক্ষার্থীরা নিজেদের সমস্যা স্ব-উদ্যোগে সমাধান করছে, অথচ এটি ডাকসুর মাধ্যমে হওয়া উচিত ছিল। তিনি প্রশ্ন তোলেন, বিশ্ববিদ্যালয় সংস্কার করতে চাইলে শিক্ষার্থীদের অংশগ্রহণ কেন নিশ্চিত করা হবে না?

মাহিন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামীকাল বৃহস্পতিবার (আজ) সন্ধ্যা ৬টায় ভিসি চত্বরে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা সমবেত হবে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ