৯০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১১:৫৮, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৪ পৌষ ১৪৩০

জলবায়ু খাতের উন্নয়নের জন্য বাংলাদেশকে ৯০ মিলিয়ন ডলার ঋণ দেবে কোরিয়া। সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ও কোরিয়া সরকারের মধ্যে ‘জলবায়ু সহনশীল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি (সাবপ্রোগ্রাম-১)’-শীর্ষক একটি ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) উইং প্রধান ও অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন এবং কোরিয়া এক্সিম ব্যাংকের নির্বাহী পরিচালক হোয়াং কিয়ন যথাক্রমে জিওবি ও কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় নীতিমালা সংস্কার কর্মসূচি প্রণয়ন করেছে।

কর্মসূচির আওতায় রয়েছে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ প্রশমিত করা, টেকসই ও জলবায়ুকেন্দ্রিক উন্নয়ন পথ সহজতর করা, স্বল্প কার্বন অর্থনীতিতে রূপান্তর, স্থিতিশীলতা জোরদার করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ঝুঁকি ও ভঙ্গুরতা হ্রাস করা।

ইতোমধ্যেই ঋণচুক্তি অনুযায়ী এই কর্মসূচির লক্ষ্য অর্জিত হয়েছে। ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্পে কোরিয়ান সরকারের পক্ষ থেকে কোরিয়া এক্সিম ব্যাংক সহজ শর্তে ঋণ প্রদান করে আসছে।

বার্ষিক শূন্য দশমিক ৫ শতাংশ হার সরল সুদে ঋণটি ৭ বছর ৬ মাস গ্রেস পিরিয়ডসহ মেয়াদপূর্তির সময়কাল ২৫ বছর ৬ মাস।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


সালমান এফ রহমান

৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ সালমান এফ রহমানের

ডিসেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

ফতেহ আলীর 'স্পিরিট অব জুলাই কনসার্ট' শুল্ক-করমুক্ত

বাংলাদেশে খাদ্যমূল্য বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে মেঘনা পেট্রোলিয়াম

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

১৫ বছরে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা পদমর্যাদার সঙ্গে পাবেন আর্থিক সুবিধা

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে জুট স্পিনার্স

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এ্যাসোসিয়েটেড অক্সিজেন

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন