দিনব্যাপী কর্মসূচিতে পবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

  পবিপ্রবি প্রতিনিধি
  প্রকাশিতঃ বিকাল ০৩:৩১, সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১

দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মহান বিজয় দিবস-২০২৪ পালিত হচ্ছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 

দিনের শুরুতে কর্মসূচির  অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক,একাডেমিক  ভবনসহ সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় পবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড কাজী রফিকুল ইসলাম, উপ উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার অধ্যাপক মোঃ আবদুল লতিফ।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ছাত্র বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন প্রতিষ্ঠান, অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমাজ,পবিপ্রবি সাংবাদিক সমিতি, কর্মকর্তা-কর্মচারীরাসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পন শেষে শহীদ মিনারের পাদদেশে বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আমি মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বিজয়ের এই শুভক্ষণে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের যাদের মাধ্যমে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

সকাল সোয়া ৯ টায় শহীদ মিনারের সামনে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৯টায় সৃজনী বিদ্যানিকেতনে শিশু কিশোরদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে কেন্দ্রীয় স্টেডিয়ামে উপাচার্য, উপ উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট, ফুটবল ম্যাচ ও প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও মিলাদ মাহফিল এবং কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।দুপুর ২ টায় বিজয় মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পন্যের)। বিকেল ৩টায় জুলাই বিপ্লব কর্ণারের উদ্বোধন করা হয়।  বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে প্রামান্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত কর্মসূচি ছাড়াও বিভিন্ন বিভাগ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেন।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ