হাবিবুল্লাহ বাহার কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা

  ক্যাম্পাস প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১২:৫৮, শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
হামলায় জড়িত ছাত্রদল নেতারা
হামলায় জড়িত ছাত্রদল নেতারা
  • হামলায় জড়িত ছাত্রদল ও বহিরাগতরা 

হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। আর এই হামলার সঙ্গে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও  ঢাকা মহানগর পূর্বের যুগ্ম আহ্বায়ক হান্নান মজুমদার জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা জানিয়েছেন, ছাত্রদলের হান্নানের নেতৃত্বে বহিরাগত ছাত্রলীগ নিয়ে এ হামলা চালানো হয়েছে। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হান্নান মজুমদারের নেতৃত্বে হামলা চালিয়েছেন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং সাবেক সদস্য আসাদুল ও বহিরাগত ছাত্রলীগ সহ ৪০  থেকে ৫০ জন ছিল এই হামলায়।

জানা গেছে, এই হামলায় ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীরা সবাই ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।

আহত শিক্ষার্থীরা হলেন- গোলাম রাব্বী, মোহাম্মদ তুহিন, অর্ণব এবং আমিনুল ইসলাম।

হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি তৌফিকুল ইসলাম মিথিল বলেন, আমিও এ বিষয়ে শুনেছি। আমাকে একজন ছাত্র ফোন করে বলেছে যে, মারামারি হয়েছে। তবে প্রিন্সিপাল আমাকে জানিয়েছে কলেজের বাইরে ঘটনাটি ঘটেছে। চলমান ছাত্ররা যদি মার খেয়ে থাকে তাহলে বিষয়টি খারাপ, তাই সেটি প্রিন্সিপালকে দেখতে বলেছি আমি।

হামলায় আহত শিক্ষার্থী আমিনুল ইসলাম জানান,  আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি। আমি বৈষম্যবিরোধী আন্দোলনে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে নেতৃত্ব দিয়েছি। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমি কেন কাজ করছি এবং কলেজে কোনো কাজ করলে তাদেরকে কেন জিজ্ঞেস করিনা, এজন্যই ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়ে হান্নান মজুমদারের নেতৃত্বে হামলা চালানো হয়েছে।

এবিষয়ে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হান্নান মজুমদার বলেন, সাধারণ শিক্ষার্থীদের উপর কোনো হামলার ঘটনা ঘটেনি। ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে মহনগরীর নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। সবাই মিলে বিষয়টির সুরহা করা হবে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ