জামায়াত আমীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৮ দেশের রাষ্ট্রদূতের বৈঠক

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:৩৮, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
রাষ্ট্রদূতদের সঙ্গে জামায়াতের নেতৃবৃন্দ
রাষ্ট্রদূতদের সঙ্গে জামায়াতের নেতৃবৃন্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সোমবার বিকালে ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়ন এর রাষ্ট্রদূত মান্যবর মি. সেবাস্টিয়ান রিগার ব্রাউন এর আমন্ত্রণে ঢাকার গুলশানে তাঁর বাসায় সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎকারে ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এ সময়, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ভবিষ্যতে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে ওঠার আশাবাদ ব্যক্ত করা হয়। জামায়াত আমীর ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা করেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিগণ ছিলেন জার্মানির রাষ্ট্রদূত মি. আচিম ট্রোস্টার, ইটালির রাষ্ট্রদূত মি. আন্তোনিও এ্যালেস্যান্ড্রো, ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের রাষ্ট্রদূত মি. গ্যাব্রিয়েল সিস্টিয়াগা, ফ্রান্সের পলিটিক্যাল কাউন্সিলর মি. ক্রিস্টিয়ান বেক, নরওয়ের চ্যার্জ দ্যা এ্যাফেয়ার্স মিস ম্যারিয়ান রেবেকনায়েভেলস্রুড, সুইডেনের হেড অব পলিটিক্যাল, ট্রেড অ্যান্ড কমিউনিকেশন মিস লোভিসা হোফম্যান এবং নেদারল্যান্ডস এর ডেপুটি হেড অব মিশন মি. থিজ উওদস্ট্রা।

এই বৈঠকটি বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নয়ন এবং অগ্রগতির দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ