আওয়ামী লীগ প্রশ্নে জিরো টলারেন্স

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০২:১১, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
ছাত্র নেতাদের আলোচনা সভা
ছাত্র নেতাদের আলোচনা সভা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে ১৯টি ছাত্র সংগঠনের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অংশগ্রহণকারী ছাত্র সংগঠনগুলোর নেতারা জাতীয় সংকটের মোকাবিলায় এবং গণঅভ্যুত্থান সুরক্ষায় একযোগে লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়:

১. জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ: আগামী এক সপ্তাহ দেশব্যাপী "জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ" পালন করা হবে। সকল ছাত্র সংগঠন এই সপ্তাহে জোরালো ভূমিকা পালন করবে।

২. আওয়ামী লীগ সম্পর্কে জিরো টলারেন্স: আওয়ামী লীগ সম্পর্কে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। গত তিনটি নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্যদের সম্পদ বাজেয়াপ্ত করার এবং প্রশাসনকে আওয়ামী মুক্ত করার দাবি জানানো হয়েছে।

৩. ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়: ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীদের দাবি-দাওয়া এবং তাদের যড়যন্ত্র থেকে মুক্ত রাখার জন্য কমিউনিটি ক্যাম্পেইন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরবর্তী সভায় ছাত্র রাজনীতির রূপরেখা, রাষ্ট্র পুনর্গঠন এবং ছাত্র সংগঠনগুলোর ঐক্যের বিষয়ে আলোচনা হবে। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের (নুর) সভাপতি মোল্লা ইয়ামিন, ছাত্র জমিয়ত বাংলাদেশের কাউসার আহমাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ