অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না: অর্থ উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:২৭, মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না। কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে এবং কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু সেগুলো বন্ধ করা হবে না।

মঙ্গলবার (১৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের আর্থিক খাতের আইন কানুন দুর্বল নয়। ব্যাংকগুলো সঠিকভাবে মেনে না চলা ও কেন্দ্রীয় ব্যাংক সঠিকভাবে দায়িত্ব পালন না করার জন্য বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

ব্যাংকখাত সংস্কারে বিভিন্নভাবে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ইসলামি ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। সুশাসনে গুরুত্ব দিয়ে পলিসি তৈরি, পুঁজিবাজার সংস্কারে নতুন নিয়োগ দেয়া হয়েছে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। অহেতুক বিদেশ ভ্রমণ বন্ধ করা হবে। খরচগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাজস্ব আদায় না করতে পারলে ব্যয় করা যাবে না। সরকারের ওপর চাপ রয়েছে।

যে সব প্রজেক্ট দীর্ঘদিন ধরে চলছে বা অহেতুক নেয়া হয়েছে ও মাত্র শুরু হয়েছে কিন্তু অতি গুরুত্বপূর্ণ নয়, এসব প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


সালমান এফ রহমান

৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ সালমান এফ রহমানের

ডিসেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

ফতেহ আলীর 'স্পিরিট অব জুলাই কনসার্ট' শুল্ক-করমুক্ত

বাংলাদেশে খাদ্যমূল্য বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে মেঘনা পেট্রোলিয়াম

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

১৫ বছরে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা পদমর্যাদার সঙ্গে পাবেন আর্থিক সুবিধা

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে জুট স্পিনার্স

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এ্যাসোসিয়েটেড অক্সিজেন

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন