গ্রাহকদের স্বার্থ কেন্দ্রীয় ব্যাংক সবার আগে দেখবে: গভর্নর

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩৪, সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংক গ্রাহকদের স্বার্থ কেন্দ্রীয় ব্যাংক সবার আগে দেখবে। সোমবার (১৮ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের আর্থিক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু ব্যাংক ভালো করছে। তারমধ্যে বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামি ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। 

তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। যারা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করছে, বা করবে তাদের বাদ দিয়ে দেশ চলবে না। ঢালাওভাবে কাউকে চাকরি থেকে বাদ দেয়া যাবে না।

তিনি আরও বলেন, সংস্কার অগ্রগতি দেখে সহযোগিতা করা হচ্ছে ব্যাংকগুলোকে। তবে ব্যাংকগুলোকে ঢালাওভাবে তারল্য সহায়তা করা হবে না।

আর ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির (আইবিবিএল) চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ২০১৭ সালের পর ইসলামি ব্যাংক থেকে ৪৫টি অ্যাকাউন্টের মাধ্যমে বিতর্কিত শিল্পগ্রুপ এস আলম ৮০ হাজার কোটি টাকা বের করে নিয়েছে। শিগগিরিই এস আলম গ্রুপের নামে থাকা শেয়ার বিক্রি করে ব্যাংকের মূলধন শক্তিশালী করা হবে।

আইবিবিএল চেয়ারম্যান আরও বলেন, সরকার পতনের পর থেকে তিন মাসে ইসলামি ব্যাংকের ডিপোজিট বেড়েছে ৪ হাজার ৯৭২টি। প্রবাসী আয় এসেছে ১০ হাজার কোটি টাকা। দেশের মোট রেমিট্যান্সে ইসলামি ব্যাংক আবারও ৩০ শতাংশ ভূমিকা রাখার দিকে এগিয়ে যাচ্ছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


সালমান এফ রহমান

৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ সালমান এফ রহমানের

ডিসেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

ফতেহ আলীর 'স্পিরিট অব জুলাই কনসার্ট' শুল্ক-করমুক্ত

বাংলাদেশে খাদ্যমূল্য বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে মেঘনা পেট্রোলিয়াম

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

১৫ বছরে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা পদমর্যাদার সঙ্গে পাবেন আর্থিক সুবিধা

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে জুট স্পিনার্স

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এ্যাসোসিয়েটেড অক্সিজেন

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন