প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১০:১৯, শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

 

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

পাশাপাশি তার দুই স্ত্রী ও সন্তানদের একক মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত রাখতে বলা হয়েছে।

সম্প্রতি বিএফআইইউ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।

বিএফআইইউ’র চিঠিতে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল, তার দুই স্ত্রী ও সন্তানদের নাম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ‘এইচ বিএম ইকবালের, তার দুই স্ত্রী আঞ্জুম আরা শিল্পী ও ডা. মমতাজ বেগম, দুই ছেলে মঈন উদ্দিন ইকবাল ও ইকরাম ইকবাল এবং মেয়ে নওরীন ইকবালের নামে থাকা ব্যক্তিগত ও একক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিক ব্যাংক হিসাব ১১ নভেম্বর হতে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।’

চিঠিতে উল্লেখ করা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত সকল হিসাবের তথ্যাদি ৪ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে প্রেরণ করতে হবে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


সালমান এফ রহমান

৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ সালমান এফ রহমানের

ডিসেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

ফতেহ আলীর 'স্পিরিট অব জুলাই কনসার্ট' শুল্ক-করমুক্ত

বাংলাদেশে খাদ্যমূল্য বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে মেঘনা পেট্রোলিয়াম

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

১৫ বছরে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা পদমর্যাদার সঙ্গে পাবেন আর্থিক সুবিধা

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে জুট স্পিনার্স

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এ্যাসোসিয়েটেড অক্সিজেন

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন