পবিপ্রবিতে র‌্যাগিং এ জিরো টলারেন্স নীতি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪০, বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‌্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বুধবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে উক্ত জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর)  ২০২৩-২৪ সেশনের জিএসটি গুচ্ছভুক্ত শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্র বিষয়ক উপদেষ্টা কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন।

ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, র‌্যাগিং নামক যে কালচার চালু আছে তা আমরা আর চাই না।১৫ বছর ধরে নবাগত শিক্ষার্থীদের শারীরিক, মানসিক নির্যাতনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ট্রমাটাইজেশন পর্যন্ত সৃষ্টি হয়। আমি বিশ্বাস করি,আর্থ সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের যে সকল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত হয় তাঁরা অবশ্যই মেধাবী এবং তাঁরা বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ববোধ করে।কিন্তু র‌্যাগিং কালচার তাদের বিপর্যস্ত করে ফেলে।বিশ্ববিদ্যালয় প্রশাসন উপাচার্যের নির্দেশনায় র‌্যাগিং নিয়ে  জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, শিক্ষার্থীদেরকে বলবো তাঁরা যেন নবাগত শিক্ষার্থীদের নিজের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেন।আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বত্র ছড়িয়ে দিতে চাই, র‌্যাগিংকে না বলুন।

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নামক কালচারের ফলে বুয়েটের মত জায়গায় আবরার ফাহাদ শহীদ হয়েছেন।আমরা চাই না বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ে কিংবা প্রতিষ্ঠানে এই র‌্যাগিং নামক কালচারের পুনরাবৃত্তি ঘটুক।পবিপ্রবি পরিবারের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের জানাচ্ছি এবং পবিপ্রবি প্রশাসনের পক্ষ থেকে র‌্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে জুট স্পিনার্স

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এ্যাসোসিয়েটেড অক্সিজেন

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

বুধবার দর পতনের নেতৃত্বে খান ব্রাদার্স

বুধবার দর বৃদ্ধির নেতৃত্বে এইচ.আর. টেক্সটাইল

বুধবার লেনদেনের নেতৃত্বে এশিয়াটিক ল্যাবরেটরিজ

রোববার দর পতনের নেতৃত্বে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

রোববার লেনদেনের নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

এনআরবিসি ব্যাংকের শেয়ার লেনদেনে কারসাজি, ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে নিউলাইন ক্লোথিংস

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে স্টাইলক্র‌্যাফ্ট লিমিটেড