মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে মতিন স্পিনিং
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ৩১২টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে মতিন স্পিনিং মিলস পিএলসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯ টাকা ৩০ পয়সা বা ২৩.৭২ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ১৯.৪৫ শতাংশ।
আর ৭ টাকা ৭০ পয়সা বা ১০.৭৬ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসিআই লিমিটেডের ১০.৭২ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ১০.০৮ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৮৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৯.৮৯ শতাংশ, বিডি অটোকার্সের ৯.৮৮ শতাংশ এবং জেমিনি সী ফুড পিএলসির ৯.৮৭ শতাংশ দর বেড়েছে।