সোমবার লেনদেনের নেতৃত্বে স্ট্যান্ডার্ড ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৩৩, সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১২ কার্তিক ১৪৩১
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। আজ কোম্পানিটির ১৪ কোটি ৬০ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ন্যাশনাল পলিমার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকার।
১০ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইসলামী ব্যাংক, ফারইস্ট নিটিং, মালেক স্পিনিং, খান ব্রাদার্স, টেকনো ড্রাগস, গ্রামীণফোন এবং ব্রাক ব্যাংক পিএলসি।
বিষয়ঃ
পুঁজিবাজার