বিজয়ের বর্ণিল সাজে সেজেছে ঢাকা কলেজ ক্যাম্পাস

  ঢাকা কলেজ প্রতিনিধি
  প্রকাশিতঃ রাত ১০:২৬, শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৩০ অগ্রহায়ণ ১৪৩০

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ইতিহাস-ঐতিহ্যের বিদ্যাপীঠ ঢাকা কলেজ ক্যাম্পাস। এই বর্ণিল আলোকসজ্জা দৃশ্যমান হয় বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর সন্ধ্যা থেকেই। ঢাকা কলেজের এই আলোকসজ্জা উপভোগ করতে অনেকেই ক্যাম্পাসে আসছেন। বাহারি আলোর ঝলকানি জানান দিচ্ছে বিজয় দিবসকে বরণ করে নিতে প্রস্তুত দেশবাসী।

বর্ণিল আলোয় ঝলমল করছে কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনসহ সড়ক ও বিভিন্ন চত্বর। লাল সবুজের আলোকচ্ছটায় মহান স্বাধীনতার ৫২  বছর উদযাপনের মাধ্যমে বিজয়ের আনন্দ ছড়িয়ে দিতেই আলোকসজ্জা করা হয়েছে ক্যাম্পাসজুড়ে।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে লাল-সবুজের আলোয় সাজানো হয়েছে প্রধান ফটক। প্রশাসনিক ভবনে ও একাডেমিক ভবনে দেওয়া হয়েছে লাল, সবুজ, নীল আর সাদা বাতি। প্রধান ফটক থেকে প্রশাসনিক ভবন এবং মূল ভবনের সামনে থেকে ক্যাফেটেরিয়া পর্যন্ত রাস্তার দুই পাশেও করা হয়েছে আলোকসজ্জা। বাদ পড়েনি বিজয় চত্বর, স্বাধীনতা চত্বর ও শহীদ মিনার চত্বরও।

মহান বিজয় দিবস  উপলক্ষে ক্যাম্পাসে যে আলোকসজ্জা করা হয়েছে তা বেশ মনোমুগ্ধকর ও উপভোগ্য। এমনটিই জানিয়েছেন ঢাকা কলেজ পড়ুয়া রসায়ন বিভাগের শিক্ষার্থী ফাহিম। তার কথায়, দেশের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত বিভিন্ন চিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য আয়োজন থাকলে আরও ভালো লাগত।

জাহিদ নামে আরেক শিক্ষার্থী বলেন, বিজয় দিবসে উপলক্ষে কলেজে বর্ণিল আলোক সজ্জা দেখে মন ভরে গেছে। খুব ভালো লাগা কাজ করছে। তবে যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এবং সুন্দর ভাবে বাঁচতে পারছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ গণমাধ্যমকে জানিয়েছেন, তরুণ শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করতে মহান বিজয় দিবসে কলেজে নানা কর্মসূচি পালন করা হবে।

মোহাম্মদ ইউসুফ বলেন, বিজয়ের ৫২ তম বর্ষে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে তরুণ প্রজন্মের অংশীদারিত্ব প্রয়োজন। আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা আবশ্যক।

তিনি বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাতে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন, আলোচনাসভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।

শেয়ারনিউজ, ১৫ ডিসেম্বর ২০২৩

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ