বুধবার ব্লক মার্কেটে লেনদেনের নেতৃত্বে লাভেলো আইসক্রিম
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২২ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দশ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- লাভেলো আইসক্রিম, ব্যাংক এশিয়া, বেক্সিমকো, খান ব্রাদার্স এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৩১ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। এদিন কোম্পানিটির ৫ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্যাংক এশিয়ার ৩ কোটি ১৩ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ২ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার টাকা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ২ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।