রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতির মাথায় হিজাব পরালো দুর্বৃত্তরা, ব্যবস্থা নেবে প্রশাসন

  ঢাবি প্রতিনিধি
  প্রকাশিতঃ সকাল ১১:৪৭, সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৫ কার্তিক ১৪৩১
রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতির মাথায় 'হিজাব'
রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতির মাথায় 'হিজাব'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির সন্ত্রাস বিরোধী  রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতির মাথায় 'হিজাব' পরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিতর্ক সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার উদ্দেশ্য করা এই কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে আজই তদন্ত কমিটি গঠন করা হবে।

রবিবার (২০ অক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটে। তবে কে বা কারা এ কাজ করেছে সেটা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে কয়েকজন যুবক মাস্ক পরে মোটরবাইকে করে এসে এই হিজাব পরিয়ে দ্রুত চলে যায়।

এদিকে রাত দেড়টার দিকে হিজাব বা কাপড়টি সরিয়ে ফেলে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার ও তারিকুল ইসলামসহ কয়েকজন।

পরে এ বিষয়ে তারিকুল ইসলাম বলেন, আওয়ামী ফ্যাসিস্ট ষড়যন্ত্রের বিষয়ে বিপ্লবী ছাত্রজনতাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য ফ্যাসিস্ট শক্তিগুলো চতুর্মুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজু ভাস্কর্যে কালো কাপড় পরিয়ে সাম্প্রদায়িক উস্কানী দেয়ার চেষ্টা করা হয়েছিলো। তাৎক্ষণিকভাবে সেই কালো কাপড় সরিয়ে ফেলা হয়েছে। এগুলো মূলত বিপ্লবী ছাত্রজনতার ঐকবদ্ধ শক্তিকে বিভাজিত করার কর্মযজ্ঞ। দেড় হাজার শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানকে আমরা কোনভাবেই নস্যাৎ হতে দিতে পারি না। ফ্যাসিস্ট শক্তিগুলোর চক্রান্ত কে রুখে দেয়ার দায়িত্ব আপনার,আমার, সকলের। তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ কালবেলাকে বলেন, ঘটনার পরপরই  আমাদের টিম সেখানে গিয়েছে। কারা এই কাজ করেছে সেটা জানার জন্য অনেকের সাথেই কথা বলেছে তারা। জড়িতদেরকে বের করার জন্য আমরা আজ তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করবো। তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তকরণের কাজ করবেন। পরে তাদের বিরুদ্ধে  ব্যবস্থা গ্রহণ করা হবে হবে।

সাইফুদ্দীন আহমদ আরও বলেন, আমার মনে হয়, বিতর্ক সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটা গ্রুপ এসমস্ত কাজ করছে। তাদের এই চক্রান্ত সফল হবেনা।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ