জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন ব্যবস্থা নিয়ে প্রশ্ন, শিক্ষার্থীদের অভিযোগ
বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়। বহুবছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে আসছে অনিয়ম। সেশনজট থেকে শুরু করে রেজাল্ট প্রদানের ক্ষেত্রেও অবহেলার স্বীকার হচ্ছে শিক্ষার্থীরা।
দেশের অন্যতম বৃহত্তম জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ :৪ বছরের স্নাতক ( সম্মান) কোর্স শেষ করতে সময় লেগে যায় ৬-৭ বছর আবার পরীক্ষার খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হয় না ফলে অনেক মেধাবী শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সম্প্রতি প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ( সম্মান) কোর্স (২০১৯-২০২০) সেশনের ৩য় বর্ষের পরীক্ষা (২০২২) এর ফলাফল যথাযথ মূল্যায়ন করা হয়নি এমন অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীরা দাবি করেছে, যে সাবজেক্ট গুলো ভালো পরীক্ষা দিয়েছে এবং A+ প্রত্যাশি সে সাবজেক্ট গুলোতে C+, B দেওয়া হয়েছে।
আবার অনেকের দাবি ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও F দিয়েছে। এছাড়া ও অনেকে খারাপ পরীক্ষা দিয়েও পাস করেছে এমন দাবি শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের প্রশ্ন: আদৌ কি খাতা দেখে নাম্বার দিয়েছে? নাকি অনুমানের ভিত্তিতে নাম্বার দিয়েছে? মূল্যায়ন ছাড়া ফলাফল প্রকাশ করে পুনঃমূল্যায়নের জন্য সাবজেক্ট প্রতি ৮০০ টাকা ফি নিচ্ছে। ওনারা কি পুনঃমূল্যায়নের নামে ব্যবসা শুরু করেছে? শিক্ষার্থীদের জীবন ধ্বংসের নামে এ কেমন ব্যবসা?
অনেক শিক্ষার্থী মনে করেন, মূল্যায়ন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন ব্যবস্থায় এবং সেশনজট নিরসন বিষয়ে সংস্কারের প্রয়োজন । শিক্ষার্থীদের অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করা উচিত।
শিক্ষার্থীদের এই অভিযোগের পেছনে কারণ হিসেবে উঠে আসছে মূল্যায়নকারীদের অভিজ্ঞতার অভাব, অতিরিক্ত কাজের চাপ এবং মূল্যায়ন নির্দেশিকার অস্বচ্ছতা। অনেক শিক্ষার্থী মনে করেন, মূল্যায়ন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন ব্যবস্থায় সংস্কারের প্রয়োজন। শিক্ষার্থীদের অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করা উচিত।
শিক্ষার্থীদের এই সমস্যার সমাধানের জন্য বিশেষজ্ঞরা কয়েকটি সুপারিশ করেছেন। এর মধ্যে রয়েছে:
মূল্যায়নকারীদের প্রশিক্ষণ: মূল্যায়নকারীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া।
মূল্যায়ন নির্দেশিকা পরিষ্কার করা: মূল্যায়ন নির্দেশিকা সহজ এবং স্বচ্ছ করা।
পুনর্মূল্যায়নের সুযোগ: শিক্ষার্থীদের পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া।
অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা: শিক্ষার্থীদের অভিযোগ নিষ্পত্তির জন্য একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।