সোমবার লেনদেনের নেতৃত্বে অগ্নি সিস্টেমস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৩২, সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১
সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার (১৪ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। আজ কোম্পানিটির ২১ কোটি ৬২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ২৬ লাখ ৩৪ হাজার টাকার।
১১ কোটি ২২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- গ্রামীণফোন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, খান ব্রাদার্স, ফারইস্ট নিটিং, বেক্সিমকো ফার্মা, ইবনে সিনা ফার্মা এবং লাভেলো আইসক্রিম পিএলসি।
বিষয়ঃ
পুঁজিবাজার