বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে ডমিনেজ স্টিল
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৩ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ২০৯টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর বেড়েছে ৭ টাকা বা ৯.০৫ শতাংশ।
আর ২ টাকা ৫০ পয়সা বা ৭.৩৩ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনাইটেড ফাইন্যান্সের ৬.৬১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৩০ শতাংশ, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেডের (প্রাণ) ৬.১৫ শতাংশ, গোল্ডেন সনের ৬.০৩ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ৫.৮৮ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের ৫.৭৯ শতাংশ এবং জাহিন স্পিনিং পিএলসির ৫.৫৫ শতাংশ দর বেড়েছে।