বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা অব্যাহত রাখবে বিএনপি : ডা. জাহিদ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০১:১৬, মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১
ছবি- সংগ্রহীত
ছবি- সংগ্রহীত

বিএনপি বন্যাকবলিত এলাকায় পানিবন্দিদের উদ্ধার, শুকনো খাবার সরবরাহ এবং বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক  ডা. এজেডএম জাহিদ হোসেন।

গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাহিদ হোসেন বলেন, গত ৭২ ঘণ্টার মধ্যে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধায় বন্যা হয়েছে। বগুড়া ও সিরাজগঞ্জকেও প্লাবিতু করছে। এই অবস্থায় বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই জরুরিভাবে মিলিত হই। কারণ, এই উত্তরাঞ্চলে ৫টি জেলায় বন্যা হয়েছে, আর বগুড়া ও সিরাজগঞ্জে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মানুষগুলোকে জরুরিভাবে কীভাবে ত্রাণ সহায়তা দেওয়া যায়, এজন্য সিদ্ধান্ত হয়েছে- কেন্দ্রীয়ভাবে বন্যা চলাকালে উদ্ধার, শুকনো খাবার সরবরাহ এবং বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন ও ত্রাণ পুনর্বাসন কমিটির নেতৃত্বে ত্রাণসামগ্রী  বন্যার্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রত্যেক জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃত্বে ত্রাণ পুনর্বাসন কমিটি করা হয়েছে। আর বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম দক্ষিণাঞ্চলে চলছে।

ডা. জাহিদ বলেন, সোমবার  রাতের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রত্যেক কমিটির কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে সকালেই বন্যার্ত মানুষদের পাশে তারা দাঁড়াতে পারে এবং শুকনো খাবার সরবরাহের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ