দুর্গাপূজায় বিএনপি নেতাকর্মীরা প্রহরীর ভূমিকায় থাকবেন: আজাদ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০১:১৪, মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১
ছবি- সংগ্রহীত
ছবি- সংগ্রহীত


বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়দের মানুষের যেন নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা না হয় সেজন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রহরীর ভূমিকায় থাকবেন। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সারাদেশে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। সোমবার রাতে মুন্সীগঞ্জের মুক্তারপুর মন্দিরে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বিএনপির ঢাকা বিভাগের আরেক সহসাংগঠনিক সম্পাদক বেনজীর টিটো, মুন্সীগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মহিউদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম আজাদ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে খুবই সিরিয়াস। প্রত্যেকটি নেতাকর্মীকে খুবই সতর্কতার সঙ্গে কাজ করতে বলেছেন। আমরা ঢাকা বিভাগ থেকে শুরু করে সারাদেশে সাংগঠনিক টিমগুলো কাজ করে যাচ্ছি। আপনাদেরকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সেজন্য বলেছেন। আমাদেরকে যেকোনো ত্যাগ শিকার করে হলেও আপনাদের পাশে থেকে সম্পূর্ণ নিরাপত্তা বিধানের জন্য সচেষ্ট থাকি। পূজা উদযাপনে সর্বাত্মকভাবে সহযোগিতার জন্য তারেক রহমান নির্দেশ দিয়েছেন। আপনাদের পূজা সুন্দরভাবে উদযাপনের জন্য যা করণীয় তিনি সে বিষয়ে নেতাকর্মীদের বলেছেন।
তিনি বলেন, পূজামণ্ডপে জেলা বিএনপির মাধ্যমে পৌর ও উপজেলা বিএনপি থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যতগুলো পূজামণ্ডপ থাকবে ততগুলোতে বিএনপির সেচ্ছাসেবক টিম থাকবে। সেই টিম আপনাদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা বিধান করবে। যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে জেলা বিএনপি তাৎক্ষণিক সেটির পদক্ষেপ নেবে। 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ