রোববার ব্লক মার্কেটে লেনদেনের নেতৃত্বে এডিএন টেলিকম
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৮ কোটি ৭২ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- এডিএন টেলিকম, আলহাজ টেক্সটাইল, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ২২ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এডিএন টেলিকমের। এদিন কোম্পানিটির ২ কোটি ৮ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আলহাজ টেক্সটাইলের ৯৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৮৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বেক্সিমকোর ৭৯ লাখ ৫৭ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।