রোববার দর পতনের নেতৃত্বে কাট্টালী টেক্সটাইল
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৯ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ২০৫টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে কাট্টালী টেক্সটাইল লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ১৬.৫৪ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই এ্যালুমিনিয়ামের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ।
আর ১ টাকা ২০ পয়সা বা ৯.৮৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ভিএফএস থ্রেডের ৯.৮২ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯.৭৮ শতাংশ, প্যাাসিফিক ডেনিমসের ৯.৭৮ শতাংশ, ফরচুনের ৯.৭২ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৬৮ শতাংশ, এডভেন্ট ফার্মার ৯.৫৪ শতাংশ এবং অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের দর ৯.৪৭ শতাংশ কমেছে।