রোববার দর বৃদ্ধির নেতেৃত্বে খান ব্রাদার্স
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৯ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৫৩টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্টিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ব্যাংকটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১২ টাকা ৯০ পয়সা বা ৯.৬২ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দর বেড়েছে ৭০ পয়সা বা ৯.০৯ শতাংশ।
আর ৩ টাকা ৯০ পয়সা বা ৮.৫১ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশবন্ধু পলিমারের ৮.৪১ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৮.২৭ শতাংশ, এডিএন টেলিকমের ৭.৯৮ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৭.০৪ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৬.৯৪ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ৫.১০ শতাংশ এবং এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৫.৫৫ শতাংশ দর বেড়েছে।