বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে লুবরেফ বাংলাদেশ
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২৯৯টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে লুবরেফ বাংলাদেশ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৮ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ।
আর ২ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এডভেন্ট ফার্মা লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ৯.৯৪ শতাংশ, ফার কেমিক্যালের ৯.৮৩ শতাংশ, বে লিজিংয়ের ৯.৮০ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯.৯০ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৯.৮০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৭৯ শতাংশ এবং বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেডের দর ৯.৭৭ শতাংশ কমেছে।