যোগদানের পর জবি উপাচার্য

আইন ও ন্যায্যতার ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে

  জবি প্রতিনিধি
  প্রকাশিতঃ সকাল ১০:৪১, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
জবির নতুন উপাচার্য সহ শিক্ষকরা
জবির নতুন উপাচার্য সহ শিক্ষকরা

 আইন ও ন্যায্যতার ভিত্তিতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে বলে জানিয়েছেন নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নিজ কর্মস্থলে যোগদান কালে এ কথা বলেন। 

উপাচার্য বলেন, আমি নিশ্চয়তা দিচ্ছি সকলকে, ইচ্ছাকৃত কোন অন্যায্য কাজ করবো না। তবে মানুষ হিসেবে ভুল ত্রুটি হতে পারে। কিন্তু আমার কাছে এসে ভুলত্রুটি ধরিয়ে দিবেন। আমি নিজেকে সংশোধন করিয়ে নিবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের থেকে উপাচার্য নিয়োগের জন্য বিগত একমাস যাবত যারা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়েছেন, তাদের ধন্যবাদ জানায়।

উপাচার্য আরও বলেন, আমাদের সকল কাজের মূল হল ছাত্র ছাত্রী। তাই সকল কিছুর উর্ধ্বে আমরা ছাত্রদের স্বার্থকেই যেন স্থান দিই। একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য আমরা সকলে চেষ্টা করবো।

উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, সর্বপ্রথম আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, জুলাই বিপ্লবের শহীদ সকল ছাত্র জনতাকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখনো অনেকে হাসপাতালের চিকিৎসাধীন আছেন, তাদের প্রত্যাশা ছিলো একটি বৈষম্যহীন সমাজ ও শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা। আপনাদের সাথে নিয়ে আসরা সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাবো। 

এর আগে সকাল সাড়ে আটটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. মো. রেজাউল করিম কর্মস্থলে যোগদান করেছেন।

এর আগে সকাল থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী নতুন উপাচার্যকে স্বাগত জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়। এছাড়া শিক্ষক-কর্মকর্তারাও নতুন উপাচার্যকে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যানবৃন্দ।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ