ডুয়েটে শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল

  ডুয়েট প্রতিনিধি
  প্রকাশিতঃ সকাল ১০:৩২, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়ে গেলেও গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখন স্থায়ী ভিসি নিয়োগ দেয়া হয় নি। দ্রুত সময়ের মধ্যে ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

আজ ১৮ সেপ্টেম্বর (বুধবার) রাত ১০:৪০ এ ক্যাম্পাসের বকুলতলা প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের ২য় গেইট থেকে ঢাকা-শিমুলতলী সড়ক হয়ে ক্যাম্পাসের মেইন গেটে গিয়ে শেষ হয়। এসময় তারা বিভিন্ন স্লোগান দেয়, যার মধ্যে ছিল, "বুয়েট-কুয়েট ভিসি পেল, ডুয়েট কেন বাদ গেল, দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই"

উপস্থিত শিক্ষার্থীদের পক্ষ থেকে কথা বলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আমানউল্লাহ। তিনি বলেন, অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের মত দ্রুত সময়ে ডুয়েটে ভিসি নিয়োগ দিতে হবে এবং ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই ডুয়েটে ভিসি নিয়োগ দিতে হবে। কোন স্বৈরাচারের দোসরকে ভিসি হিসেবে মেনে নিবে না ডুয়েট শিক্ষার্থীরা। পাশাপাশি ডুয়েটের বাইরে থেকে ভিসি নিয়োগ করা হলে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

উল্লেখ্য যে, পহেলা সেপ্টেম্বর থেকে যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আরেফিন কাওসার একাডেমিক, প্রসাশনিক ও আর্থিক বিষয়াদির দায়িত্বপ্রাপ্ত হিসেবে রয়েছেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ