রোববার দর বৃদ্ধির নেতৃত্বে মিডল্যান্ড ব্যাংক
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৫ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ১২৪টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ব্যাংকটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৯.৯৫ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ব্যাংকটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রভাতী ইন্সুরেন্স লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ৯.৮৪ শতাংশ।
আর ৪০ পয়সা বা ৯.৩০ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৯.২৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৮.৫৭ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৭.৬৯ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৫৪ শতাংশ, সমতা লেদারের ৭.৫০ শতাংশ, এসিআই লিমিটেডের ৬.৯২ শতাংশ এবং এনআরবিসি ব্যাংক পিএলসির ৬.৫৪ শতাংশ দর বেড়েছে।