শিক্ষার্থীদের তোপের মুখে সিকৃবি ভিসির পদত্যাগ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২৮, বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১

অবশেষে পদত্যাগ করলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত ভিসি অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ  করেন তিনি।

বুধবার (২১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রেরিত পত্রে তিনি ব্যক্তিগত কারণে ভাইস-চ্যান্সেলর পদ হতে অব্যাহতি চেয়ে আবেদন করেন।  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম।

এর আগে উপাচার্যের পদত্যাগ, ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা ও দ্রুত ক্যাম্পাস খুলে দেয়া সহ সাত দফা দাবিতে দফায় দফায় বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা। এতেও উপাচার্য পদত্যাগ না করলে গতকাল ২১ আগস্ট (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত পত্রের প্রেক্ষিতে উপাচার্যের অনুপস্থিতিতে ডিন কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

উপাচার্য পদত্যাগের পর ক্যাম্পাসে আনন্দ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিকৃবির স্বমন্বয়ক আজিজুল হক আজাদ বলেন, উপাচার্যের পদত্যাগ পরবর্তী আমাদের সাত দফা দাবি ছিল। আশা করি শীঘ্রই রাজনীতি মুক্ত ক্যাম্পাসসহ সব দফা পুরন হবে এবং আমরা দ্রুত ক্লাসে ফিরে যেতে পারবো।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ