বুধবার লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৩২, বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২১ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির আজ ৭৪ কোটি ৬০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক। ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ৫২ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার টাকার।
৪০ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, লাভেলো আইসক্রিম, ট্রাস্ট ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, গ্রামীণফোন এবং সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।
বিষয়ঃ
পুঁজিবাজার