সুরাইয়ার হয়ে মামলা লড়বেন মোশাররফ করিম

  বিনোদন প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:০০, মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ২৭ অগ্রহায়ণ ১৪৩০

শোবিজের গুণী অভিনেতা মোশাররফ করিম। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য হিট নাটক-ওয়েব সিরিজ উপহার দিয়েছেন এই অভিনেতা। বরাবরই ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে দর্শকদের তাক লাগিয়ে দেন। যেকোনো চরিত্রেই অনায়াসে মানিয়ে নেন নিজেকে। ‘মহানগর’-এর ওসি হারুন কিংবা ‘দাগ’-এর ওসি আলমগীর চরিত্রে ওটিটি মাত করেছেন তিনি।

এবার ওয়েব দুনিয়ায় তিনি আসছেন আইনজীবী মোবারক হয়ে। পুরান ঢাকার এই উকিল ক্রিমিনাল ‘ল’ নিয়ে কাজ করে। কিন্তু একটি মামলা জেতার পর তার মনে হয় এটা জয় নয়, এই জয়ের মধ্যে পরাজয় রয়েছে।

অনুশোচনা থেকে মোবারক আইন পেশা থেকে নিজেকে সরিয়ে নেয়। এরই মধ্যে নতুন একটি ঘটনা তাকে নাড়া দেয়। আবার ফিরে আসে নিজ পেশায়। এমন কাহিনি নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত এই সিরিজের নাম ‘মোবারকনামা’। ৮ পর্বের এই সিরিজ বানিয়েছেন গোলাম সোহরাব দোদুল।

সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজটির ট্রেলার। সেখানে দেখা গেল, সুরাইয়ার সঙ্গে প্রেম করলেও তার বোনকে বিয়ে করে রোমান। বোনের সঙ্গে বিয়ের পর সুরাইয়াকে ধর্ষণ করে রোমান। পরিবারকে সেই কথা জানালেও কাউকে পাশে পায় না সুরাইয়া। রোমানের বিরুদ্ধে মামলা করতেও বাধা দেওয়া হয় তাকে।

এমন ঘটনা জানার পর সুরাইয়ার পাশে দাঁড়ায় মোবারক। শেষ পর্যন্ত সুরাইয়াকে ন্যায়বিচার পাইয়ে দিতে পারবে কি না, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ২১ ডিসেম্বর পর্যন্ত। সেদিন প্রকাশ পাবে সিরিজটি।

পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, এই সিরিজের মাধ্যমে আমি কারও আচরণ সংশোধন করতে চাই না বা সমাজকে শেখাতে চাই না কীভাবে কী করা উচিত। আমি শুধু দেখাতে চাই, কীভাবে একই ইস্যুতে পুরুষ ও নারীর প্রতি আলাদা আচরণ করা হয়।

মোশাররফ করিম ছাড়াও মোবারকনামা সিরিজে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, নওরিন হাসান খান জেনি, শাহনাজ সুমি, সৈয়দ জামান শাওন, সামিয়া অথৈ, অ্যাঞ্জেল নূর, শেখ উজ্জ্বল হোসেন, শিল্পী সরকার অপু, সমু চৌধুরী, নুজহাত ইসলাম ফিমা প্রমুখ।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ